প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০২৩ । ১:১০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পাঁচ গ্যাস বিক্রেতাকে জরিমানা

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জে অগ্নি বিষ্ফোরক অধিদপ্তরের লাইসেন্স, গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দিষ্ট কোন মূল্য তালিকা না থাকা, জনসম্পৃক্ত এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রি ও অগ্নি নির্বাপক যন্ত্র পর্যাপ্ত না রাখার অপরাধে ৫ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

২৩ জানুয়ারি সোমবার বিকালে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স যৌথ ভাবে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এদিনে অভিযানে সাবা এন্টারপ্রাইজকে ১০ হাজার, শিমু এন্টারপ্রাইজ কে ১০ হাজার, মেঘনা ট্রেডার্স কে ১ হাজার, হাজী এন্টারপ্রাইজকে ৫ হাজার এবং হাজী ট্রেডার্সকে ৫ হাজার টাকাসহ ৫ ব্যবসায়ীকে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমুন নেছা, ভোক্তা অধিকার চাঁদপুরের পরিচালক নুর হোসেন রুবেল এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন