প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩ । ৩:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে ব্যবসায়ী কাইয়ুম মুন্সির ফুলেল শুভেচ্ছা

অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিনিধি: মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক মো. কাইয়ুম মুন্সি।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মো. মামুন, মো. ইব্রাহিম খলিল, সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন কানন, সাংবাদিক সমীর ভট্রাচার্য্য, সমাজ সেবক শাহাদাত হোসেন প্রমুখ।

এসময় সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব প্রেসক্লাবে আগত অতিথিবৃন্দর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন