প্রকাশের সময়: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ । ৩:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনার অবদানে আজ চরাঞ্চলের ঘরগুলো আলোয় আলোকিত : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

অনলাইন ডেস্ক

মোঃ সাজ্জাদ হোসেন রনি : জননেত্রী শেখ হাসিনার অবদানে আজ চরাঞ্চলের ঘরগুলোতে বিদ্যুতের আলোয় আলোকিত, বলেছেন শিক্ষামন্ত্রী ডা.দ দীপু মনি এমপি।

৩০ নভেম্বর মঙ্গলবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নীলকমল, হাইমচর ও গাজীপুর ইউনিয়ন এর চর এলাকায় বিদ্যুতায়ন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যেদ শিক্ষামন্ত্রী উপরোক্ত কথা বলেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুতের আলো পৌছেছে। হাইমচরের মত দূর্ঘম চরেও আজ প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ এসেছে। যা একসময়ের স্বপ্ন ছিল, আজ সেই স্বপ্ন বাস্তবে রুপান্তরিত হয়েছে। জনগনের স্বপ্ন বাস্তব করাই প্রধানমন্ত্রীর লক্ষ। দেশ ও দেশের মানুষের কাজে শেখ হাসিনা নিজেকে সবসময় নিয়োজিত রাখেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা চাঁদপুর থেকে হাইমচরের জালিয়ারচর পর্যন্ত যে ভাবে স্থায়ীবাধ নির্মান করেছি। ইনশাল্লাহ চরাঞ্চলেও আমরা খুব শীঘ্রই স্থায়ী বাধের ব্যবস্থা করবো। যদিও চরাঞ্চলে নদী রক্ষা বাঁধ অনেকটাই কঠিন। তবে কঠিনকে সহজ করেই প্রধানমন্ত্রী দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইনশাল্লাহ আপনাদের দাবী আমার দাবী প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে এ চরাঞ্চলে নদী রক্ষা বাধের ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, চরাঞ্চলের মানুষজনের পোষাক, সড়কে গাড়ি চলাচলই বুঝিয়ে দেয় চরাঞ্চল কতটা উন্নয়ন হয়েছে। জননেত্রী শেখ হাসিনা যত দিন থাকবে সারা দেশের মত আপনাদের এলাকা চরাঞ্চলও উন্নয়নের দিকে এগিয়ে যাবে।

হাইমচরে নীলকমল, হাইমচর ও গাজীপুর ইউনিয়ন এর চর এলকায় বিদ্যুতায়ন উদ্বোধন অনুষ্ঠানে শরীয়তপুর পল্লি বিদ্যুৎ জেনারেল ডেপুটি জিএম মো. জুলফিকার রহমানের সভাপতিত্বে ও নীলকমল ইউপি চেয়ারম্যান এবং বাচ্ছু সরকারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক অঞ্জনা খাঁন মজলিস, পুলিস সপুার বিপিএম বার মিলন মাহমুদ, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী, উপজেলা আওয়ামীলীগ সভাপতি হুমায়ুন প্রধানীয়া। এসময় উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত পুলিশ সুপার মাঈনুল ইসলাম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবকলীগ আহ্বায় এ্যাডঃ হেলাল ভূইয়া, হাইমচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বেপারী, চাঁদপুর সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ, হাইমচর থানা অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান মোল্লা, হাইমচর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি শাহজান মিয়া, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান চৌকদার, সাহাউদ্দিন টিটু হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জিএম জাহিদ, দপ্তর সম্পাদক মাকসুদ আলম খাঁন, প্রচার সম্পাদক মুনচুর পাটওয়ারীসহ জেলা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন