প্রকাশের সময়: রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩ । ৪:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ইউনিয়ন পরিষদের সেবাগুলো জনগনের দৌড়গোড়ায় পৌছে দিতে হবে: জেলা প্রশাসক কামরুল হাসান

অনলাইন ডেস্ক

সজীব খান: চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ১বছর পূর্তি এবং পঞ্চবার্ষিকী উন্নয়ন পরিকল্পনা ও বইয়ের মোড়ক উম্মোচন অনুুষ্ঠানে জেলা প্রশাসক কামরুল হাসান বলেছেন, সরকারের প্রতিটি সেবাই এখন ইউনিয়ন পরিষদের মাধ্যমে দেওয়া হচ্ছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে সরকারের সেবাগুলো জনগনের দৌড় গোড়ায় পৌছে দিতে হবে। সরকারের উন্নয়নগুলো জনসাধারণকে জানাতে হবে। সাধারণ জনগনকে ইউনিয়ন পরিষদমুখী করতে হবে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারগন জনগনের সেবা প্রদান করেন, তাই ইউনিয়ন পরিষদের অনেক গুরুত্ব ও দায়িত্ব রয়েছে। ইউনিয়ন পরিষদে সরকারের দেওয়া বিভিন্ন ভাতাগুলো সঠিক ভাবে বন্টন করে জনসাধারনের মাঝে দিতে হবে। ভাতার তালিকাগুলো যাচাই বাচাই করে দিলে সঠিক ব্যাক্তি পাবে। কোন প্রকার সজন প্রীতি হবেন।

ইউনিয়ন পরিষদ তাদের কাজগুলো তালিকা করে এগিয়ে গেলে দেশের উন্নয়ন হবে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে হলে ইউনিয়নের সকল মানুষকে নিয়ে আলোচনা করতে হবে। সকলের সমন্বয়ে কাজ করলে উন্নয়নের গতিপদ দ্রুত প্রশারিত হবে। গ্রাম হবে শহড়,শহড়ের সকল সুবিধা এখন গ্রামে চলে আসছে। পরিকল্পনা নিয়ে করলে জনসাধারনের মঙ্গলে প্রতিটি কাজই আসবে। রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে।

তিনি বলেন বর্তমান শিক্ষার্থীদের লেখা পড়ায় মনোনিবেশ করতে হবে, শিক্ষার মান ভাল করতে হবে, প্রতিটি বিদ্যালয়ে এখন ভবন হয়েছে, মানসম্মত শিক্ষার দিকে নজর দিতে হবে, বিদ্যালয়গুলো সঠিক ভাবে পরিচালনা করতে হবে। পঞ্চবার্ষিকী বিষয়গুলো ভাল ভাবে প্রচার করতে হবে। ২০৪১ সালের মধ্য বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ রুপান্তরিত হবে।

২৯ জানুয়ারী রবিবার সকাল ১০টায় শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের হলরুমে প্রধান অতিথি হিসেবে তিনি তার বক্তব্য এ কথা বলেন ।

শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টুর সভাপতিত্বে ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় গণসংযোগ অধিদপ্তরে পরিচালক ওমর ফারুক দেওয়ান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সদস্য শরীফ হোসেন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, ওয়ার্ড সদস্য সোহাগ হোসেন পাটওয়ারী প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেদায়েত উল্ল্যাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, আশিকাটি ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, ইব্রাহীমপুর ইউপি চেয়ারম্যান কাশিম খান, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাজী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হান্নান খান মিলন, খন্দকার শাহিদুল ইসলাম মাহফুজ, শাহমাহমুদপুর ইউপি সদস্য নাজির হোসেন, শাহাদাৎ হোসেন মিজি, মনিরুজ্জামান পাটওয়ারী, বিল্লাল খান, জিয়াউর রহমান তপদার, ইব্রাহীম তালুকদার, হাবিবুর রহমান, কবির হোসেন রনি, মহিলা সদস্য ফিরোজা বেগম, মুক্তা বেগম, লাকী আক্তার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন পাঠ করেন মাওলানা মোঃ সালাউদ্দিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন