মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী ও প্রাক্তণ শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে বাবুরহাট মোহনা এন্টারপ্রাইজের সৌজন্যে র্যাফেল ড্র এর পুরষ্কার বিতরণ সম্পন্ন করা হয়েছে।
২৮ জানুয়ারী শনিবার দিনব্যাপী জমকালো এ অনুষ্ঠানে প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে উদযাপিত মিলনমেলায় লটারি ক্রয়ের ১০ জন বিজয়ীর মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিজয়ী ১০ জনের মাঝে বিতরণকৃত পুরষ্কারগুলো দেওয়া হয়েছে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বাজারের মোহনা এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জসিম উদ্দিন মাল এর সৌজন্যে।
বিদ্যালয়ের মাঠভর্তি প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে রাত ৮টার দিকে উক্ত লটারির র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। এবং বিজয়ী সকলের মাঝে তাদের কাঙ্খিত পুরষ্কার তুলে দেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব। এসময় উক্ত বিদ্যালয়ের শিক্ষক ও লেখক উপদেষ্টা জেসমিন মুননি, পূণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক জামিল আহমেদ, সদস্য সচিব গাজী মোঃ মহসিন, মোহনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ জসিম উদ্দিন মালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক