এর পূর্বে সকাল সাড়ে ৯টায় নারায়ণপুর পূর্ব বাজার ডাঁটিকারা রোড থেকে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিং বিরোধী একটি র্যালী বের হয়। র্যালীটি নারায়ণপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশী প্রবাসী আয়ারল্যান্ডের পিস কমিশনার এবং ওথ কমিশনার ইউসুফ জুনাব আলীর সভাপ্রধানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রুহুল আমিন।
হিউম্যানিটিস অর্গানাইজেশনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা এবং নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন পাটোয়ারী, নারায়ণপুর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সাবেক সদস্য সমাজ সেবক মোঃ রাসেল প্রধান, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঞা মোঃ মামুন, জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নাজির মিয়াজী অপু, সাংবাদিক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ডাটিকারা মহিউস সুন্নাহ মাদরাসার ছাত্র আরাফাত হোসেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসার মুহতামিম মাও. আবুল বারাকাত।

অনলাইন ডেস্ক