প্রকাশের সময়: সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ । ৪:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৪৪০ কেজি জাটকা এতিমখানা ও অসহায়দের মধ্যে বিতরণ

অনলাইন ডেস্ক

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনাপাড়ের বহরিয়া মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকা থেকে ১১ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার।

২৯ জানুয়ারি রোববার রাতে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন তথ্য পেয়ে রোববার সন্ধ্যার দিকে কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে বহরিয়া মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৪৪০ কেজি জাটকা জব্দ করা হয়। পরে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়।

অভিযানকালে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন