সজীব খান: চাঁদপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে কমিউনিটি ডায়লগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় আশিকাটি ইউনিয়নের হলরুমে ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ইউপি সচিব আবু বকর মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, সহ-সমাজ সেবা অফিসার মোঃ শফিকুর রহমান,ফিল্ড সুপারভাইজার রবিউল হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য শিল্পী বেগম, ওয়ার্ড সদস্য দুলাল মাল, সোহাগ হোসেন, বিল্লাল বেপারী,আলফু খান, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুন মাল। এ সময় আশিকাটি ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য, রাজনীতিবিদ, সমাজ সেবকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে বক্তরা আলোচনা করেন, সরকারের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে সমাজসেবা ও ইউনিয়ন পরিষদ একত্রে কাজ করলে দ্রুত সরকারে ভিষন বাস্তবায়ন হবে।

অনলাইন ডেস্ক