প্রত্যেকেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশের সু-নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে: মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান
গাজী মোঃ মহসিন।: চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীনতম শিক্ষাপ্রতিষ্ঠান বাবুরহাট স্কুল এন্ড কলেজের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির ছাত্র -ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
১ ফেব্রুয়ারী বুধবার সকাল ১০টায় কলেজ শাখার আয়োজনে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভার পর আনুষ্ঠানিক ভাবে শিক্ষা কার্যক্রম চালু করা হয়।
বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মোশাররফ হোসেনের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি তার বক্তব্যে বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি হয়ে তোমরা জীবনের নতুন একটি ধাপে পা রাখলে। এখান থেকেই তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণ করবে। প্রত্যেকেই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে এদেশের সু-নাগরিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে বলে আমি আশা রাখি। তিনি আরো বলেন, কলেজের সুনাম যেন অক্ষুন্ন থাকে সেদিকে তোমরা খেয়াল রাখবে। এ কলেজে থেকেই তোমাদের উচ্চ শিক্ষার স্তর তৈরি হয়। তাই কলেজ জীবনে সময় নষ্ট না করে সুন্দর ভবিষ্যত গড়তে এখন থেকে প্রস্তুত হবে।
কলেজের সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক জাহাঙ্গীর কবীর, শেখ নজরুল ইসলাম, আব্দুর রশিদ পাটওয়ারী। নবীন বরণ অনুষ্ঠানে একাদশ শ্রেনীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাঝে কলেজের নাম সম্বলিত খাতা ও কলম বিতরণ করেন নবীন বরণ উদযাপনের আহ্বায়ক জেষ্ঠ প্রভাষক মোঃ হুমায়ুন কবীর এবং তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এসময় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক প্রণব কুমার দে, নাসরিন আক্তার, মোঃ জাকির হোসেন, মোঃ মাসুম পাটওয়ারী, মামুনুর রহমান, সাবিনা ইয়াসমিন, জি.এম ইব্রাহিম হোসেন, মোসাম্মৎ নাজনিন ইয়াসমিন, আছমা শারমিন মিতু, মোঃ রাছেল মিয়া, ফারজানা ইয়াসমিন রুনা, মাহমুদ আলম লিটন, রোকেয়া বেগম মিলি, কুমার গৌরব, মাহফুজুর রহমানসহ উক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক