নিজস্ব প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের পক্ষ থেকে নারায়ণপুর প্রেসক্লাবের ২০২৩ সালের নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
গত ২ ফেব্রুয়ারী বিকেলে নারায়ণপুর পাটোয়ারী ফাউন্ডেশনের কার্যালয়ে নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবকে ফুলেল শুভেচ্ছা জানান ফাউন্ডেশনের সভাপতি এএসএম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল মতিন পাটোয়ারী ভুলু, মিজানুর রহমান পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মামুন পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক মহসিন পাটোয়ারী, সদস্য বাবু পাটোয়ারীসহ ফাউন্ডেশনের সদস্যরা।
এসময় প্রেসক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদক পাটোয়ারী ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমাজের সকল ইতিবাচক কাজে আমরা আপনাদের পাশে থাকবো।

অনলাইন ডেস্ক