প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘মতলব ডক্টরস ফোরাম’ এর আহ্বায়ক কমিটি গঠনর

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর এবং মতলব দক্ষিণ উপজেলার কতিপয় বিশিষ্ট চিকিৎসক (বিএমডিসি রেজিস্ট্রার্ড) ৪ ফেব্রুয়ারি ‘মতলব ডক্টরস ফোরাম’ নামে একটি অরাজনৈতিক, অলাভজনক এবং মানবকল্যাণমূলক স্বেচ্ছাসেবী ফোরাম গঠন করেছেন।

এই ফোরামের মূল উদ্দেশ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল শ্রেণীর মতলববাসীকে সার্বিক স্বাস্থ্য সেবাসহ চিকিৎসা সেবা প্রদানে সহায়তা প্রদান।

এই ফোরামের আহ্বায়ক : অধ্যাপক ডা. এবিএম শহিদুল আলম, যুগ্ম আহ্বায়ক: অধ্যাপক ডা. আনিসুল আউয়াল, অধ্যাপক ডা. মোস্তাফা জামান, সহযোগী অধ্যাপক ডা. শামীম আহমেদ এবং সদস্য সচিব : ডা. একেএম মাহবুবুর রহমান’সহ ২৫ জন নিয়ে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

পরবর্তীতে বৃহত্তর মতলবের সকল চিকিৎসককে উক্ত ফোরামে অন্তর্ভুক্ত করা হবে। সভায় এই ব্যাপারে মতলবের সকল চিকিৎসক এবং মতলববাসীর সহযোগিতা কামনা করা হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন