প্রকাশের সময়: রবিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:৫৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে অটোরিকশার চাপায় শিশুশিক্ষার্থী নিহত

অনলাইন ডেস্ক
মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর বেড়িবাঁধে অটোরিকশার চাপায় এক শিশুশিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিশুর নাম মোসলেমা আক্তার (৯)। সে চরমাছুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। এ ঘটনায় অটোরিকশা গাড়িটি আটক করেছে স্থানীয়রা।  ঘটনাটি ঘটে রবিবার দুপুরে বালুচর বেড়িবাঁধে।
নিহত মোসলেমার মামা বাবুল হোসেন বলেন, মোসলেমা বেড়িবাঁধে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় বেপরোয়া গতির একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি আহত হয়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মোসলেমাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহত মোসলেমা আক্তার ফরাজীকান্দি ইউনিয়নের বালুচর গ্ৰামের আলমগীর হোসেনের মেয়ে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন