মাসুদ হোসেন : চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩২নং লোধেরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ ফেব্রুয়ারী মঙ্গলবার বিদ্যালয় মিলনায়তনে করোনা ভাইরাস পরিস্থিতি ও দুর্যোগকালে সরকারের বিভিন্ন পদক্ষেপ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং, ভিশন- ২০৪১, মাদক, সন্ত্রাস, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণ ইত্যাদি ক্ষেত্রে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) এর আওতায় (জানুয়ারী- মার্চ২০২৩ কোয়ার্টার) এর মহিলা সমাবেশের আয়োজন করা হয়। চাঁদপুর জেলা তথ্য অফিসার মোঃ নুরুল আমিন এর সভাপতিত্বে ও সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মোঃ রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হাই, সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, ৩২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি নাছরিন আক্তার, প্রধান শিক্ষক মোঃ আকতার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক মোঃ মহসীন খান, উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন্নাহার, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাছির উদ্দিন, নিগার তাহমিনা, উম্মে হাবিবা খুকি, দিলরুবা আক্তারসহ মহিলা অভিভাবকবৃন্দ।

অনলাইন ডেস্ক