প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ২:১৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

হাসপাতালে ভর্তি এসি মিজান: সুস্থতার জন্য দোয়া কামনা

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড় এর সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সুস্থতার জন্য চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলাবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মো. মিজানুর রহমানের অসুস্থতার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ছড়িয়ে বিভিন্ন আইডি থেকে দোয়া চেয়ে স্ট্যাটার্স দেয়া হয়।

৭ ফেব্রুয়ারী মঙ্গলবার মো. মিজানুর রহমানের পরিবার সূত্র জানান, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইল্শেপাড় এর সম্পাদক ও প্রকাশক মো. মিজানুর রহমান মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে সকালে ভর্তি হয়েছেন।

পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য মতলব উত্তর ও দক্ষিণ উপজেলাবাসীর দোয়া কামনা করা হচ্ছে। হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন