মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাজী মিজানুর রহমান পাটওয়ারী (৫৫) শাসকষ্ট জনিত সমস্যায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি অইন্নাইলাহির রাজিউন)।
ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের লাইফ সাপোর্ট এ থাকাবস্থায় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
৮ জানুয়ারি বুধবার সকাল ১০টায় রামপুর ইউনিয়নের দক্ষিণ রামপুর গ্রামের পাটওয়ারী বাড়ির সামনে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তানসহ বহু গুনগ্রাহী রেখে যান। হাজী মিজানুর রহমান পাটওয়ারী রামপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব স্বচ্ছতার সাথে পালন করে গেছেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন।

অনলাইন ডেস্ক