বিশেষ প্রতিবেদক : শাহরাস্তিতে নারী কাউন্সিলারের পুত্রসহ দুই মাদকাসক্তের দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুরে পৌরসভার কালিয়াপাড়া বাজারের শাহরাস্তি পল্লী বিদ্যুৎ সমিতির অফিস সংলগ্ন এলাকা হতে অভিযুক্তদের আটক করে এ দন্ড দেওয়া হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা প্রশাসনের উদ্যোগে ও চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় গাজাঁ সেবনরত অবস্থায় পৌর শহরের ৪ নং ওয়ার্ডের সাহাপুর গ্রামের রাজা মোহাম্মদ বাড়ির আবুল কালামের পুত্র রেজাউল করিম সুমন ১৯ , একই গ্রামের হাজী বাড়ী একরামুল হকের পুত্র এনামুল হক নাদিম ২৩ নামের দুই যুবককে অভিযানে আটক করা হয়।
অভিযুক্তদের শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত, সহকারী কমিশনার ভূমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেনের আদালতে হাজির করা হয়। পরে অভিযুক্তদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় নগদ ১ হাজার, বিনাশ্রমে ৭ দিনের দণ্ডপ্রদান করা হয়।

অনলাইন ডেস্ক