মো. মাসুদ রানা: শাহরাস্তিতে গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্যে পৌর এলাকায় পরিবেশ বান্ধব সৌরচালিত ১৫০ টি সড়কবাতি স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
৯ -ফেব্রুয়ারি বৃহস্পতিবার পৌর শহরের ৪নং ওয়ার্ডের শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) সাহাপুরের নতুন ভবনের আঙ্গিনায় এ এটির উদ্বোধন করা হয়। ওইদিন বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট (বিসিসিটি), পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অর্থায়নে শাহরাস্তি পৌরসভার বাস্তবায়নে এ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ- পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
এ সময় এ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) আমজাদ হোসেন , পৌর মেয়র উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক আলহাজ্ব আব্দুল লতিফ, প্যানেল মেয়র মো: মাহাবুদিন আলম, নির্বাহী প্রকৌশলী শাহরাস্তি পৌরসভা নেয়াজুর রহমান, উপ- সহকারী প্রকৌশলী (সিভিল) হাসানুজ্জামান,রাকিব মাহমুদ সহকারি প্রকৌশলী, সার্ভেয়ার সাঈদুর রহমান, কাউন্সিলর মো: আজাদ হোসেন, মিজান মোল্লা, সাহাপুর মৌজার তহসিলদার মোঃ আব্দুল মান্নানসহ অত্র দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য: এটির প্রাক্কলন ব্যয় ধার্য করা হয়েছে ২ কোটি টাকা, নির্মাণাধীন ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম কসমিক পাওয়ার (কসপো) প্রোপাইটর মো. আল আমিন।

অনলাইন ডেস্ক