প্রকাশের সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:৫৭ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

মোহনপুরে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ

অনলাইন ডেস্ক

মনিরুল ইসলাম মনির: দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মতলব উত্তর উপজেলায় মোহনপুর ইউনিয়নে আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের শান্তি মিছিলটি মোহনপুর পর্যটন লিমিটেডের সামনে থেকে বিভিন্ন সড়ক পদক্ষিণ হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল।

মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই প্রধানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য শিল্পপতি কাজী মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাধ্যেশাম সাহা চান্দু বাবু।

আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, ফরাজি কান্দি ইউপি চেয়ারম্যান ইঞ্জি. রেজাউল করিম, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী সালেহা বেগম সুখী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বিল্লাল হোসেন তফাদার, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি বোরহান উদ্দিন ডালিম, সাংবাদিক ফারুক হোসেন প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন রুহুল এমপি বলেন, আজকের সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ করতে চাই, বাংলার জনগণ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল, দেশ এগিয়ে যাচ্ছে, দেশের উন্নয়নের ধারা অব্যাহত আছে। আমরা প্রমাণ করতে চাই, দেশের মানুষ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি জনগণ আস্থাশীল। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে এই সমাবেশ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন