প্রকাশের সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:৩৯ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য এবং অগ্নীসন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করা:  নাছির উদ্দিন আহমেদ

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল: সারা দেশে বিএনপির নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১১ ফেব্রুয়ারী শনিবার বিকালে গোবিন্দপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী ও উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আওয়ামীলীগ মানে স্বাধীনতা, আওয়ামীলীগ মানে উন্নয়ন এবং মানুষের মাঝে স্বস্তির ঢেকুর তোলার ইতিহাস। অপরদিকে বিএনপি জামাত মানে স্বাধীনতার বিরোধীতা করা, আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য এবং অগ্নীসন্ত্রাসের মাধ্যমে মানুষ খুন করা। তারা সর্বদা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে পছন্দ করে। তাই সহিংস আন্দোলনের মাধ্যমে তাদের স্বপ্ন কোনদিন পূরণ হবে না।

আমাদের সকলের মনে রাখতে হবে আন্দোলন শুধু আওয়ামীলীগকেই মানায়। কারণ স্বাধীনতার পূর্বে পাকিস্তানী দু:শাসনের বিরুদ্ধে আন্দোলনের ফসল আমাদের স্বাধীনতা। বিএনপির বিরুদ্ধে হত্যা ক্যু এবং নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কারণে আন্দোলনের ফসল আজকের গণতন্ত্র। আমরা মানুষের উপর বিশ্বাসী। আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিম্নআয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদেরকে নিয়ে গেছেন। আমরা এখন বিশ্বের ২শতটি দেশের মধ্যে ৩৫তম অর্থনৈতিক দেশ। ২০৪১ সালে আমরা বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ হওয়া ছাড়াও স্মার্ট বাংলাদেশের গর্বিত নাগরিক হবো। এজন্য আমরা যারা আওয়ামীলীগ তথা দলের পতাকাতলে রয়েছি, তারা যদি এক ও অভিন্ন হয়ে রাজপথে থাকি। তবে আমাদের সামনে বিএনপি জামাত জোট দাঁড়াতে সাহস পাবে না। তাই আসুন আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা আমাদের দলীয় মতভেদ ভুলে গিয়ে আবারো নৌকার বিজয় নিশ্চিত করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে দেশ ও দলের জন্য কাজ করি। আমাদের মনে রাখতে হবে দলের মনোনয়ন দিবেন দলের সভাপতি শেখ হাসিনা। তাই প্রতি আমাদের আস্থা ও বিশ^াস রেখে হাতে হাত রেখে কাঁেধ কাঁধ রেখে এক ও ঐক্যবদ্ধ হই।

এ সময় প্রধান বক্ত্যা হিসেবে আবু নঈম দুলাল পাটওয়ারী বলেন, বিএনপি সব সময় পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসেছিল আবারো অবৈধ পথে ক্ষমতায় আসতে চায়। ততকালীন ক্ষমতার সময়ে তারা এক কোটি ২০ লাখ ভুয়া ভোটার করে নির্বাচনের চেষ্টা করে। এবারও ভিন্ন কৌসলে আগাতে চায়। বাংলার জনগণ ও আওয়ামী লীগ আর কখনো এটা হতে দিবেনা।

তিনি আরো বলেন, ২০০৮ সালের জাতীয় নির্বাচনে তারা ২৯ সিট পেয়েছিল। তারা জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় আসতে পারবেনা তাই তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়। আমরা সকল অপশক্তিকে প্রতিহত করবোই করবো।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, জেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল হক মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, উপজেলা আ’লীগে যুগ্ম- সধারন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহীদুর রহমান রানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মাহফুজুল হক, মহিলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. নাজমুন নাহার অনি, আওয়ামীলীগ নেতা খাজে আহমেদ মজুমদার, ইউপি চেয়ারম্যান শাহ আলম শেখ ও যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আলী আক্কাস, উপজেলা আ,লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলমগীর হোসেন (স্বপন), আরিফুর রহমান আজাদ, দপ্তর সম্পাদক আব্দুস সামাদ মিন্টু, ধর্ম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাওলানা সহীদ উল্লা, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান পাটওয়ারী, বালিথুবা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান এইচ এম হারুনুর রশিদ, গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুল হাছান মিরাজ, রূপসা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান শরীফ হোসেন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. ইসমাইল হোসেন পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ, সধারন সম্পদক আকবর হোসেন মনির, গোবিন্দুপ উত্তর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি পুতুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান পাটওয়ারী, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারন সম্পাদক হৃদয় গাজী প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন