এস এম ইকবাল: ফরিদগঞ্জ দুই কিশোর গ্যাংয়ের মধ্যকার দ্বন্দ্বে বসত ঘরে আগুণ দেয়া ছাড়াও প্রতিপক্ষের হামলায় আমির হামজার(১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী আহত হয়। ঘটনাটি গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের ঘটে।
জানা গেছে, নারীঘটিত বিষয়ে নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র তানভীর(১৫) গ্রুপ একই স্কুলের ২০২৩ এসএসসি পরীক্ষার্থী আমির হামজার(১৬) উপর ছুরি দিয়ে আঘাত করে। এঘটনাকে কেন্দ্র করে তানভীর গ্রুপের মারুফ ও কাউসারের বাড়িতে শোডাউন করে আমির হামজার ক্লাসমিটসহ অন্যান্যরা। পরে গভীর রাতে আমির হামজার বসত ঘরে তানভীর গ্রুপ কর্তৃক আগুণ দেওয়ার অভিযোগ উঠে।
হামলায় আহত আমির হামজা বলেন, তানভীর, মারুফ, কাউসারদের সাথে একসপ্তাহ পুর্বে ঝামেলা হয়। পরে স্থানীয় এক বড়ভাই সমঝোতা করে দেয়। কিন্তু শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কাঁশারা গ্রামে মাহফিলে আবারো তাদের সাথে বিরোধ হয়। রাতে তারা আমার বাড়িতে আগুণ দেয়।
ইউপি সদস্য মুকবুল হোসেন বলেন, আমির হামজা ও তানভীরদের সাথে অনেক আগের ঝামেলা নারীঘটিত বিষয় নিয়ে । তারা উভয় স্কুলে পড়ে, মাহফিলে ঝামেলা হওয়ার পরে হামজার সহপাঠীরা তানভীরের সাথে থাকা একজনের বাড়িতে শোডাউন করে। পাল্টা ঘটনায় রাতে আমির হামজার ঘরে আগুণ দেয়ার ঘটনা ঘটে।
ফরিদগঞ্জ থানার অফিসর ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাতে আগুণ লাগার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, তারা এখনো কোন লিখিত অভিযোগ দেয় নাই।

অনলাইন ডেস্ক