প্রকাশের সময়: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:০৫ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হলে শিক্ষার্থীদেরকেও স্মার্ট হতে হবে: অ্যাড. জাহিদুল ইসলাম রোমান

অনলাইন ডেস্ক

এস এম ইকবাল: ব্যতিক্রমি আয়োজনের মধ্যে দিয়ে ফরিদগঞ্জের গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১১ ফেব্রুয়ারী শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুর নেছার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীতা রয়েছে। উপজেলার কয়েকটি স্কুলের মধ্যে গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয় ব্যতিক্রমি বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করছে। যেখানে খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও স্কাউটিং শিক্ষার্থীদের মেধা বৃদ্ধিতে সহায়ক হিসেবে কাজ করে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন। সেই স্মার্ট বাংলাদেশের জন্য আমাদের শিক্ষার্থীদেরও সকল দিকে স্মার্ট হতে হবে। আমাদের মনে রাখতে হবে, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকার কারণে আজ শিক্ষা ব্যবস্থা উন্নতির দিকে যাচ্ছে এবং প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জি এস তাসলিম, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির ব্যবসা শিক্ষা শাখা বিভাগীয় প্রধান ড. মাসুদ ইকবাল, ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন আহাম্মেদ রাজন, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান, অত্র বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মাইন উদ্দিন পাটওয়ারী।
এদিকে সকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের খেলাধুলা ও স্কাউটরা পদ্মা, মেঘনা ও যমুনা নামে তিনটি সাব ক্যাম্প করেন। ক্যাম্প গুলোতে তারা ব্যতিক্রমি কিছু গেজেট উপস্থাপন করা হয়। আলোচনা শেষে মেধা বৃত্তি এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন