প্রকাশের সময়: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩ । ৫:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে হাইমচরে শিক্ষা উপকরণ বিতরণ

অনলাইন ডেস্ক
মো: সাজ্জাদ হোসেন রনি, হাইমচর : চাঁদপুর জেলা পরিষদ এর অর্থায়নে হাইমচর উপজেলার এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এবং নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারী মঙ্গলবার সকালে এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে  শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক সরদার মো: মাহাবুব এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহাম্মদ আলী মাস্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গভর্নিং বডি, এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি এস এম আল মামুন (সুমন)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু পাটোয়ারী, ম্যানেজিং কমিটি সদস্য নজরুল ইসলাম ফকির, ইলিয়াস লিটন প্রমুখ।
বিকেল ৩টায় নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ করেন ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আল মামুন সুমন।
নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য বেনজির আহাম্মদ, আমিন মিজি, টিটু জমদ্দার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, শিক্ষক শফিক, মাওলানা আলমগীর, নীলকমল ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক প্রশান্ত কুমার দাস, আবুল খায়ের, আলী আকবরসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন