প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:১৬ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

কচুয়ায় কহলথুড়ি আদর্শ সমাজ কল্যাণ সংঘের ফ্রি মেডিকেল ক্যাম্প

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি :আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কচুয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দিনব্যাপী উপজেলার কড়ইয়া ইউনিয়নের কহলথুড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কহলথুড়ি আদর্শ সমাজ কল্যান সংঘের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহাজাহান শিশির।

সংগঠনের সভাপতি মো. মফিজুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন সিকদার, আব্দুল কাদের মজুমদার, সংঘের সাধারন সম্পাদক মো. আবু সুফিয়ান রাসেল।

এসময় কহলথুড়ি হামিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম এমরান হোসেন, সপ্রাবির প্রধান শিক্ষক গোরাম মোস্তফা, বিশিষ্ট সমাজ সেবক মো. মনির হোসেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুর রহমান, সহ-সভাপতি মো. সফিউল্যাহ প্রধান, জহিরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক ইয়াছিন আরাফাত সাকিল, বদরুল আলম সুমনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মফিজুল ইসলাম বাবুল ও সাধারন সম্পাদক আবু সুফিয়ান রাসেল জানান, সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫শত হতদরিদ্র মানুষকে সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা (চক্ষু, দন্ত ও ব্লাড গ্রুপিং) করা হয়েছে। আমাদের সেবাদান অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন