প্রকাশের সময়: শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ৩:৩২ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

চাঁমেক শিক্ষার্থীদের ব্যাগ উপহার দিলেন সিআইপি জয়নাল আবেদীন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর মেডিকেল কলেজের সকল শিক্ষার্থীকে ব্যাগ উপহার দিয়েছেন চাঁদপুর তথা হাজীগঞ্জের কৃতী সন্তান জয়নাল আবেদীন মজুমদার সিআইপি।

যিনি রপ্তানিতে ৭ বার ট্রফি অর্জনের অনন্য রেকর্ড অর্জন করেন।

গত বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির চাঁদপুরস্থ বাসভবনে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ ব্যাগ বিতরণ করা হয়।

শিক্ষামন্ত্রী নিজে শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই ব্যাগ তুলে দেন।

এ সময় মন্ত্রী জয়নাল আবেদীন মজুমদারের এসব জনহিতকর, কল্যাণকর এবং সামাজিক ও সেবামূলক কাজের প্রশংসা করেন।

শিক্ষামন্ত্রী বলেন, উনি আমার নির্বাচনী এলাকার না হয়েও যে প্রশংসণীয় কাজটি তিনি আজ করলেন, তার জন্যে আমি তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। চাঁদপুর, হাজীগঞ্জসহ বিভিন্ন জায়গায় তিনি এভাবেই অনেক ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষানুরাগীও। আমরা সকলে তাঁর জন্য দোয়া করবো।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন