মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ১৫৫নং নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাকিত মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ প্রভাত ফেরি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
একুশে ফেব্রুয়ারি সকাল ৯টায় নারায়ণপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাহিদ খালেদ সামছু প্রধান, সহ-সভাপতি রেবেকা সুলতানা, বিদ্যোৎসাহী সদস্য বকুল আক্তার, সদস্য জাহাঙ্গীর আলম প্রধান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।
পরে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মুনাজাত করা হয়।

অনলাইন ডেস্ক