প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ভড়ঙ্গারচর সপ্রাবি’তে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে ভড়ঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাবেয়া আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী।
এসময় বক্তারা ১৯৫২ সালে বাংলা ভাষা নিয়ে আন্দোলনকারী সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, কোমলমতি শিশুদের বাংলা ভাষা সম্পর্কে জানান দিতে হবে। তাদেরকে বাংলা ভাষার সঠিক ব্যবহারও শেখাতে হবে। এবং ভাষা শহীদদের ইতিহাস সম্পর্কে জানাতে হবে। কোমলমতি এসব শিশুরা এখান থেকেই প্রাথমিক জ্ঞান নিয়ে উচ্চতরে যাবে।
উক্ত অনুষ্ঠানে মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বিদ্যালয় মিলনায়তনে দিবসের তাৎপর্য নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা, দোয়া এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
এসময় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন