প্রকাশের সময়: বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আখতারুজ্জামানের বিদায় সংবর্ধনা

অনলাইন ডেস্ক

সজীব খান : চাঁদপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক আখতারুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, সমাজ সেবা অফিসার জামাল উদ্দিন, চাঁদপুর ৩নির্বাচনী আসনের এমপির চাঁদপুর প্রতিনিধি অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারী, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, হানারচর ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী ,হানারচর ইউপি সচিব ফজলুল হক, উপজেলা সমাজসেবা অফিসারের এফএস রবিউল হোসেন প্রমুখ।

এ সময় উপজেলা সহকারী উপ প্রকৌশলী কামরুল ইসলাম, উপজেলা পরিষদের সিএ দিদার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কার্যসহকারী কেশব চন্দ্র দাস, নাছির আহমেদ, অফিস সহকারী শরিফ হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন