মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দিবাগত রাত দিবসের প্রথম প্রহরে মায়ের ভাষার জন্য প্রান দেওয়া বীর ভাষা শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহরাস্তি কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয় । ওইসময় ভাষা শহীদদের সম্মান জানাতে স্থানীয় সাংসদ এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয় ।
পরদিন মঙ্গলবার সরকারি সিদ্ধান্ত মোতাবেক দিবসটির তাৎপর্য তুলে ধরে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানমালায় ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মাকসুদুর রহমান , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, উপজেলা বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম প্রধানিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফুর রহমান ।
এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, ইউপি চেয়ারম্যানগন, শাহরাস্তি থানা পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মী সমর্থক, সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করেন। উল্লেখ্য, উপজেলার বিভিন্ন কলেজ স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশির ভেজা সকালে শহীদদের স্মরণে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।

অনলাইন ডেস্ক