প্রকাশের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ১২:৩৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শর্ট সার্কিটের আগুনে পুড়লো বাবা-ছেলের স্বপ্ন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে বাবা-ছেলের ২টি বসতঘর, ১টি রান্নাঘর সহ কষ্টে সাজানো স্বপ্নের সংসার। এতে অন্তত সাড়ে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তাদের।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের পিপিয়া গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুল ইসলাম তানজির, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল হাদী মিয়া, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ইমাম হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের হাসনাত মিজি, তার ছেলে সাজ্জাদুল ইসলাম মিজি।

সাজ্জাদুল ইসলাম জানান, দুপুরে বাবা ছেলে আমরা ভুট্টা খেতে কাজ করছিলাম। মাঠ থেকে হঠাৎ দেখি আমার ও বাবার বসতঘরে আগুন লেগে যায়।

ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার আগেই পুড়ে ছাই হয় দু’টি ঘর। সেখানে থাকা রান্নাঘর, বারান্দা সহ ঘরের সকল আসবাবপত্র আগুনে পুড়ে অন্তত সাড়ে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ ইউএনও রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

নতুন ঘর করতে প্রয়োজনীয় ডেউটিন ও অর্থ সহায়তা দিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাকির হোসেনকে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন