প্রকাশের সময়: রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ । ৪:২২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

নবগঠিত শাহরাস্তি প্রেসক্লাব নেতৃবৃন্দকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

প্রেস বিজ্ঞপ্তি : নবগঠিত শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো: হাবিবুর রহমান ভুইঁয়া, সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমরুজ্জামান সবুজ সহ প্রেসক্লাবের সকল স্তরের নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বার্তায় বিভিন্ন সংগঠন ও নেতৃবৃন্দ জানান, শান্তিপ্রিয় শাহরাস্তিবাসীকে সুন্দর সাবলীল ও সমাজ থেকে সকল অন্যায় অবিচার দূর করতে নির্ভীক ভাবে কাজ করবে শাহরাস্তি প্রেসক্লাবের কলম সৈনিকরা।

উন্নয়ন অগ্রযাত্রা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে শাহরাস্তি প্রেসক্লাবের নবাগত নেতৃবৃন্দ শান্তির নগরী শাহরাস্তি বাসীকে এগিয়ে নিয়ে যাবেন বহুদূর। সে সাথে শাহরাস্তি-হাজীগঞ্জের অভিবাভক মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তী, ১নং সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এর স্বপ্ন, নীতি, আদর্শ, জনকল্যানমুখী কর্মকান্ড, উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে একযোগে কাজ করার ঘোষনা দেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাঠানো সংগঠনগুলো হচ্ছে : শাহরাস্তি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে মো: শাহাজান পাটোয়ারী, শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটির পক্ষে সভাপতি মাসুদ রানা ও উপদেষ্টা মো: আবুল কালাম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শাহরাস্তি শাখার পক্ষে সভাপতি কাজী হুমায়ুন কবির ও যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম হ্নদয়, আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড শাহরাস্তি শাখার পক্ষে আনিসুর রহমান বিজয়, ও যুগ্ন-সাধারন সম্পাদক জিয়াউর রহমান সুমন, সাহিত্য একাডেমীর পক্ষে সিনিয়র সহ-সভাপতি আবদুল কুদ্দুস ও সাধারন সম্পাদক এড. শামীম সুলতানা।

এছাড়া ও শাহরাস্তি অপরুপা নাট্যগোষ্ঠী, শাহরাস্তি ড্রামা ও নিজমেহার জনকল্যান সোসাইটি পৃথক পৃথক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন