মো.মাসুদ রানা : শাহরাস্তিতে পাঁচদিন ব্যাপি ৫ম উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
“স্কাউটিং করি, সুন্দর জীবন গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (১-মার্চ) বিকেলে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উবি’র ভেন্যুতে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরাস্তি উপজেলা সভাপতি-বাংলাদেশ স্কাউটস, মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এতে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

এতে শিক্ষক মো. আমজাদ হোসেন, শেখ মজিবুর রহমান, জান্নাতুল ফেরদৌস এয়ীর যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব ও সূচিপাড়া উবি’র পরিচালনা পর্ষদের সভাপতি খোদেজা আক্তার খানম, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, সাবেক আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন, সুচিপাড়া ডিগ্রী কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আবুল কালাম, বাংলাদেশ স্কাউটের ডিআরসি কুমিল্লা অঞ্চলের আলম আরা শাফি, চাঁদপুর জেলা কমিশনার শামছুল আমিন, জেলা সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস, উপজেলা কমিশনার রুহুল কুদ্দুস ভূঁইয়া, উপজেলা সম্পাদক আক্তার হোসেন, সুচিপাড়া উবির প্রধান শিক্ষক মো. হাবিব উল্লাহ,সাবেক শাহরাস্তি উপজেলা স্কাউট সম্পাদক মোহাম্মদ সৈয়দ আহমদ মোল্লাসহ বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থী গণমাধ্যম কর্মী, বিশিষ্ট জন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যামে স্কাউট সমাবেশের মূল পর্ব শুরু হয়।
এবারের সমাবেশে ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসাসহ ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এতে প্রতিটি ইউনিটে ৮ জন করে ২৮৮জন ও ৪ টি ইউনিটে বালিকা শিক্ষার্থীর অংশগ্রহনে, ৩৬ জন শিক্ষক ইউনিট লিডারসহ সর্বমোট ৩২৪ অংশগ্রহণ করছেন।
উক্ত সমাবেশ ১ মার্চ থেকে আগামী ৫মার্চ তাবু জলসা অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এ ছাড়া অনুষ্ঠানে বক্তাগণ স্কাউটিং এর আদর্শে শিক্ষার্থীদের সুশৃংখল জীবন গঠনের উপর গুরুত্ব আরোপ করেন।

অনলাইন ডেস্ক