মো. মাসুদ রানা : শাহরাস্তিতে সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর আদায়ে জুলাই-ডিসেম্বর ২০২২ সালের শ্রেষ্ঠত্ব অর্জনে ভুমি উপ-সহকারী কর্মকর্তা মো. মনির হোসেনকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার ১ মার্চ দুপুরে শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের আয়োজনে এটি প্রদান করা হয়।
ওইসময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমজাদ হোসেন প্রধান অতিথি হিসেবে মেহের দক্ষিণ ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মো. মনির হোসেনকে এ সম্মাননার স্মারকের ক্রেস্ট হাতে তুলে দেন।
এ সময় অত্র কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সম্মাননায় ভূষিত হয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে মনির হোসেন বলেন, যে কোন কর্মের স্বীকৃতির পুরস্কার কর্মক্ষেত্রে কাজের অনুপ্রেরণা বৃদ্ধি করে।

অনলাইন ডেস্ক