মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে মোবাইল গেমের নেশায় ডুবে আন্তঃনগর মেঘনা ট্রেনের ধাক্কায় শুভ (১৬) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে।
চাঁদপুর লাকসাম রেলপথের শাহরাস্তি উপজেলার মেহের উত্তর ইউপির সেক্কুনি (নয়নপুর) গ্রাম এলাকার ব্রিজ সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে।
হাসপাতাল, প্রত্যক্ষদর্শী, নিহতের পরিবার, স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ওই গ্রামের বেপারী বাড়ির ফজর আলীর পুত্র শুভ প্রাথমিক শিক্ষা শেষে পারিবারিক অনটনে দিনমজুরের কাজের পাশাপাশি মোবাইল গেমের আসক্তিতে জড়িয়ে পড়ে ।
ওই নেশা তাকে এতটাই গ্রাস করে সে প্রতিদিন শাহরাস্তির রেলস্টেশন সংলগ্ন শেককুনি গ্রামের রেল পথের ব্রিজের উপর বসে মোবাইল গেমের নেশায় ডুবে থাকতো। ওই হিসেবে গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চাঁদপুর গ্রামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রমের সময় শুভ মোবাইল গেমের নেশায় মগ্ন হয়ে চলতি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় বলে স্থানীয়রা ধারণা করছে ।
ওই সময় রাজন নামের এক পথচারী সংজ্ঞাহীন অবস্থায় দ্রুত শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ওই রাতে চিকিৎসাধীন অবস্থায় শুভর মৃত্যু হয়।
বুধবার দিনভর আনুষ্ঠানিকতা সম্পন্ন শেষে রাতের বেলায় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমের সাথে আলাপচারিতায় নিহত কিশোরের পিতা ফজর আলী জানান, আমার দুটি ছেলে ছিল এ ছেলেটি বুক খালি করে দুনিয়া থেকে চলে গেল।
এ প্রসঙ্গে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, ওই রাতে পুলিশ তাকে উদ্ধার করে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
তিনি আরো বলেন, পারিবারিক সচেতনতা বৃদ্ধি পেলে এ ধরনের (সাইবার ক্রাইম) অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

অনলাইন ডেস্ক