প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১ । ১:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ২ ইউপিতে চেয়ারম্যান পদে ৬ জনসহ  ৭৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে ২নং আলগী উত্তর ইউনিয়ন ও ৪নং নীলকমল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য পদে ৭৩ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
গত মঙ্গলবার ও গতকাল বুধবার এই দুইদিনে উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন এর নিকট হতে মনোনয়ন পত্র সংগ্রহ করেন এসকল প্রার্থীরা। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই মনোনয়ন পত্র বিতরণ হবে বলে জানা গেছে।
নির্বাচন অফিস সূত্র জানাযায় ২নং আলগী উওর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষে চেয়ারম্যান পদে ২ জন, ১,২,৩,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ৪,৫,৬,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ৭,৮,৯,নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন। ১নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ জন। ২নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন, ৩নং ওয়ার্ডের ৪জন, ৪নং ওয়ার্ডের ৪জন, ৫নং ওয়ার্ডের ৫জন, ৬নং ওয়ার্ডের ১জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন ও ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৪ জন সহ মোট ৪৯ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
৪নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার লক্ষে চেয়ারম্যান পদে মোঃ সালাউদ্দিন সরদার, সাউদ আল নাসের, মোঃ নোয়াব মোল্লা সহ ৪ জন। ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সাধারন সদস্য পদে ২ জন। ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন৷ ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জন। ১ নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ২ জন, ৪নং ওয়ার্ডে ২জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ২ জন, ৭নং ওয়ার্ডে ২ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন এবং ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ৩ জন সহ মোট ৩৪ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহজাহান মামুন জানান, ২ ইউনিয়নে চেয়ারম্যান পদে সতন্ত্র হতে ৬জন, সংরক্ষিত সদস্য ১৫ জন, সাধারণ সদস্য ৫২জন, মোট ৭৩জন মনোনয়ন পত্র সংগ্রহ করেন। ২দিনে এখন পর্যন্ত কোনো ফরম জমা হয় না।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন