প্রকাশের সময়: শনিবার, ৪ মার্চ, ২০২৩ । ৩:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইসলামী যুব আন্দোলনের সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩ মার্চ শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বিপিনিবাগ আইএবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আগামী ২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটির সভাপতি হিসেবে শেখ মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
দ্বী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমেদ সাকী।
তিনি বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এর লক্ষ্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন হিসাবে ইসলামী যুব আন্দোলনের প্রত্যেকটি ইউনিটকে সুসংগঠিত হয়ে কাজ করতে হবে। সামাজিক সংকট, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সংকট ও রাষ্ট্রীয় সংকট মোকাবেলায় ইসলামী আন্দোল ন এদেশের গণমানুষকে সাথে নিয়ে কাজ করে যাচ্ছে।
সদর উপজেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মনিরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি কে এম ইয়াসিন রাশেদসানী।
ইসলামী যুব আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক শেখ মোঃ হাবিবুর রহমানের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ আবু বক্কর সিদ্দিক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, জেলা ইসলামী আন্দোলনের প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাক্তার বেলাল হোসাইন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীর, জেলা ইসলামী আন্দোলনের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোশারফ হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি আগামী ২০২৩-২৪ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেন, এতে সভাপতি শেখ মোঃ হাবিবুর রহমান, সহ-সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন