প্রকাশের সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩ । ১:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আপন ইংলিশ কিডস ক্লাবের দ্বিতীয় ব্যাচের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক

সাইদ হোসেন অপু চৌধুরী : আগামী প্রজন্মকে মাতৃভাষার পাশাপাশি ইংরেজী শিক্ষা ও কথা বলায় দক্ষ করে তুলতে চাঁদপুরে আত্মপ্রকাশ করেছে আপন ইংলিশ কিডস ক্লাব। যার উদ্দেশ্য এবং লক্ষ্য হলো, গতানুগতিক লেখাপড়ার বাইরে গিয়ে গল্পআড্ডা ও খেলার ছলে শিশুদের ইংরেজীতে অনর্গল কথা বলায় পারদর্শী করে তোলা। কারণ, শেখার সুবর্ণ সময় হলো শিশুকাল। যেখানে শিশুদের পরিচর্যায় রয়েছেন, একদল বন্ধুসুলভ দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক।

৩ মার্চ শুক্রবার বিকেলে আপন ইংলিশ কিডস ক্লাবের দ্বিতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন হয়। এতে সম্মানিত অতিথি ছিলেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষা-উদ্যোগতা ও বিশিষ্ট লেখক মুহাম্মদ মহসিন উদ্দিন।

আপন ইংলিশ কিডস ক্লাবের প্রতিষ্ঠাতা রোটারিয়ান রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং আপনের সদস্য সচিব আশিক বিন রহিমের সঞ্চালনায় প্রাণবন্ত এই আয়োজনে উপস্থিত ছিলেন, মেন্টর মুহাম্মদ ওয়ালীউল্ল্যাহ্ ও আক্তারসহ ক্লাবের কর্মকর্তা, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন