প্রকাশের সময়: রবিবার, ৫ মার্চ, ২০২৩ । ২:০৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে ভিডব্লিউবির কার্ড ও চাল বিতরণ

অনলাইন ডেস্ক

মোজাম্মেল প্রধান হাসিব : মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে ভিডব্লিউবি‘র ২০২৩-২০২৪ চক্রের আওতায় উপকারভোগীদের মাঝে কার্ড ও চাল বিতরণ করা হয়েছে।

গত ৫ মার্চ সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে এ কার্ড ও চাল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেনু দাস।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আঃ মজিদ প্রধান, ইউপি সদস্য আব্দুল মতিন প্রধান, মোস্তফা খন্দকার, কাউছার প্রধান, শহীদ মিয়াজী, শামীম মিয়াজী, তাপস সরকার, খোকন দেওয়ানজী, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সালাউদ্দিন হাওলাদারসহ ইউপি সদস্যরা।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন