প্রকাশের সময়: সোমবার, ৬ মার্চ, ২০২৩ । ২:৫৯ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব হলেন কচুয়ার সন্তান মনির হোসেন

অনলাইন ডেস্ক

কচুয়া প্রতিনিধি : চাঁদপুরের কচুয়ার দেবীপুর গ্রামের কৃতি সন্তান মো. মনির হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহকারী সচিব হিসেবে সম্প্রতি যোগদান করেছেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের ব্যক্তিগত কর্মকর্তা থেকে এ মন্ত্রনালয়ের সহকারী সচিব হিসেবে পদোন্নতি দেয়া হয় তাঁকে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব নাঈমা হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

তিনি কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের দেবীপুর গ্রামের বাসিন্দা।

মো. মনির হোসেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সহকারী সচিব হিসেবে যোগদান করায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন