নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে শাহরাস্তি উপজেলা প্রশাসনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন। ৭ই মার্চ ঐতিহাসিক জাতীয় দিবস উপলক্ষে উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ শ্রদ্ধা নিবেদন করে।
মঙ্গলবার (৭ই মার্চ) উপজেলা আওয়ামীলীগের শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে কামরুজ্জামান ভূঁইয়া, রনজিৎ মজুমদার, ডাঃ মোতাহের সুমন প্রমূখ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন আজ। ৫২ বছর আগের এ দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে গর্জে উঠেছিল উত্তাল জনসমুদ্র।
লাখ লাখ মানুষের গগনবিদারী স্লোগানের উদ্দামতায় বসন্তের মাতাল হাওয়ায় সেদিন পত পত করে উড়ে বাংলাদেশের মানচিত্র খচিত লাল-সবুজের পতাকা। মূলত বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়েই স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল।

অনলাইন ডেস্ক