প্রকাশের সময়: বুধবার, ৮ মার্চ, ২০২৩ । ২:৩৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরের মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল সংলগ্ন মেঘনা নদীতে ড্রেজিং মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায়  ২ লাখ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলন করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৮ মার্চ)  মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল এমরান খান।
অভিযান পরিচালনা করে ৩ টি ড্রেজার ও ১টি বালুবাহী বাল্কহেডকে আাটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা মাধ্যমে দুই লাখ টাকা জরিমানা করে । ভ্রাম্যমান আদালত পরিচালনা  করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক আল এমরান খান। এ সময় মোহনপুর নৌ-পুলিশ স্টেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান খান বলেন, অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। সরকারের আইন ও নিয়ম অমান্য করলে ব্যবস্হা নেওয়া হবে। সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন