প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ । ১২:৩৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের অনুভূতি ও তাৎপর্যের গভীরতা সু-বিস্তর : মেজর রফিকুল ইসলাম

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ৭ই মার্চ দিবসে ঐতিহাসিক ভাষণের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে (৭ মার্চ -২৩) শাহরাস্তি উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় । ওই দিন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপ্রদানে এতে ভার্চুয়াল প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে যুক্ত থেকে বক্তব্য দেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহান মু‌ক্তিযু‌দ্ধের ১নং সেক্টর কমান্ডার, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের অনুভূতি ও তাৎপর্যের ব্যাপকতা সু বিস্তর । ওইদিন জাতির পিতা সরোয়ারদী উদ্যানে(রেসকোর্স) ১০ লক্ষ আবাল-বৃদ্ধ-বনিতার সম্মুখে যে কালজয়ী ভাষণ দিয়েছিলেন,  সেটি আজ জাতিসংঘ তথা ইউনেস্কো কর্তৃক স্বীকৃত।
এ ছাড়া স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে বাংলার মুক্তি বাহিনীর বীর সেনানীরা সম্মুখযুদ্ধে দেশের জন্য জীবন দিয়ে যে অবদান রেখেছিলেন আজ জাতি ওই আদর্শকে হৃদয়ে লালন করে পথ চললে বাংলাদেশের উন্নতি অনস্বীকার্য।
এছাড়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক সে ভাষণে উদ্ভাসিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের যে রোডম্যাপ হাতে নিয়েছেন সেটি আজ বিশ্বের নিকট রোল মডেল হিসেবে পরিগনিত হচ্ছে।
এছাড়া বঙ্গবন্ধু সহ বাংলাদেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।
এছাড়া উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, শাহরাস্তি সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ,শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন, সাবেক আ’লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল,পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন, সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো হুমায়ুন কবির লিটন, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত  সভাপতি শাহজাহান পাটোয়ারী, উপজেলা প্রশাসনের বিভিন্ন  দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী, বিভিন্ন  স্কুল  কলেজ মাদ্রাসার প্রদানগণ  উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন