সজীব খান : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে নতুন কার্ডের ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। ২০২৩- ২০২৪ অর্থ বছরে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নের দুস্থ প্রত্যেক নারীকে মাসে ৩০ কেজি করে এই চাউল বিতরণ করা হবে।
বৃহস্পতিবার বেলা ১১টায় চাল বিতরনের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু।
এসময় চাউল নিতে আসা সকলের উদ্দেশ্যে ইউপি ইউনিয়নের চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু বলেন। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পর আমি সার্বক্ষণিক নানা ভাবে আপনাদের জনসেবার নিয়োজিত রয়েছি। বিগত দিনের ন্যায় আমার এই ধারাবাহিকতায় আগামী দিনেও অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- এ সময় ইউপি সচিব এম এ কুদ্দুছ আখন্দ রোকন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটার আবুল হোসেনসহ ওয়ার্ড সদস্যগন।

অনলাইন ডেস্ক