প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ । ৪:৪৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৪শ’৫০ কেজি অবৈধ পলিথিন জব্দ, দোকানিকে জরিমানা

অনলাইন ডেস্ক
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে ৪শ’৫০ কেজি অবৈধ নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করে দোকানিকে ৫ হাজার টাকা আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজার এলাকায় শাহরাস্তি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের অভিযানে এ দণ্ড প্রদান  করা হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমজাদ হোসেন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ।
এ সময় এ কাজে সহযোগিতা করেন চাঁদপুর পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের এডি মোঃ হান্নান ও শাহরাস্তি পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও সঙ্গীয় ফোর্স।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন পৌরশহরের ঠাকুরবাজার এলাকায় মীর স্টোরে অভিযান চালিয়ে ৪৪৬ কেজি, প্রায় ৩২ বস্তা নিষিদ্ধ ঘোষিত পরিবেশ বিনষ্টকারী পলিব্যাগ জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানি মীর হোসেন পালিয়ে যান। একই বাজারের আলাউদ্দিন স্টোরের ৪ কেজি পলিথিন জব্দ করে দোকানিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ৬/ক ধারায় ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া একই সময় ওই বাজারে দুটি মুদি দোকানিকে রাস্তার উপর প্রতিবন্ধকতা সৃষ্টি করে মালামাল রাখার দায়ের অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট প্রশাসনের তরফ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন