মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র্যালি ও অগ্নিকাণ্ড বিষয়ে এক মহড়া প্রদর্শন করা হয়েছে।
শুক্রবার সকালে ১০ -মার্চ শাহরাস্তি উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে প্রশাসনিক কমপ্লেক্স চত্বরে এটি অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়,”স্মার্ট বাংলাদেশের প্রত্যয় দুর্যোগ প্রস্তুতি সবসময়” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবার দিবসটি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদের সভাপতিত্বে দিবসটিতে র্যালি ও মহড়া অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের অফিসার রুবেল ত্রিপুরা, একাডেমিক সুপারভাইজার সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ফায়ার ব্রিগেডের সদস্যবৃন্দ, গণমাধ্যম কর্মী, উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক