প্রকাশের সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩ । ১:৪৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি তানভীর, সেক্রেটারী শরীফ মৃধা

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর পৌর শাখার সম্মেলন অনুষ্ঠিত ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকালে শহরের বিপনীবাগ আইএবি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সেক্রেটারী কে এম ইয়াসিন রাশেদসানী।
তিনি বলেন, বর্তমানে দেশে রাজনৈতিক সংকট চলছে। এই রাজনৈতিক সংকট সামাজিক, অর্থনৈতিক ও রাষ্ট্রীয় সংকটে রূপ নিয়েছে। রাষ্ট্রীয় সংকট দূর করতে পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে।
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশের আপামর জনসাধারন ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু স্বাধীনতার ৫২ বছরেও আমরা কাঙ্খিত লক্ষ্য অর্জন করেতে পারিনি। স্বাধীনতার পরবর্তী কোন শাসক এদেশের মানুষকে শান্তি দিতে পারেনি। আমি মনে করি ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এ দেশের জনগনের কাঙ্খিত শান্তি ও মুক্তি আসতে পারেনা।
তাই আগামীতে রাজনৈতিক ও রাষ্ট্রীয় সংকট দূর করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলন বাংলাদেশকে সুসংগঠিত করতে হবে।
চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি আবু নাঈম তানভীরের সভাপতিত্বে সেক্রেটারী মোহাম্মদ শরীফ মৃধা ও সাংগঠনিক সম্পাদক হাফেজ আহসানুল্লাহর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল।
এছাড়াও সম্মেলনে আরো বক্তব্য রাখেন, পৌর ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, হাফেজ শাহাদাত হোসেন, মাওলানা আব্দুর রশিদ প্রমুখ।
সম্মেলনে আগামী ২০২৩-২৪ সেশনের জন্য চাঁদপুর পৌর ইসলামী আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি মুফতি আবু নঈম তানভীর, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সেক্রেটারী মোহাম্মদ শরীফ মৃধা। পরে ঘোষিত নতুন কমিটির নেতাদের শপথ বাক্য পাঠ করানো হয়।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন