প্রকাশের সময়: শনিবার, ১১ মার্চ, ২০২৩ । ৩:১৩ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন লাইন মেনিফোল্ড সিস্টেমের উদ্বোধন

অনলাইন ডেস্ক
মো. মাসুদ রানা : শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেন্ট্রাল অক্সিজেন লাইন মেনিফোল্ড সিস্টেমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে এটির শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে এটির  শুভ উদ্বোধন করেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
শুভ উদ্বোধন শেষে প্রধান অতিথি স্থাপিত প্লান্টের সুযোগ সুবিধা ঘুরে দেখেন।
ওই সময় তিনি সাংসদ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, মুমূর্ষ রোগীদের জীবন মৃত্যু সন্ধিক্ষণে অক্সিজেন নেয়ামক হিসেবে কাজ করে। যেটি করোনা কালে সাধারণ  মানুষ উপলব্ধি করেছিল। এ সেন্ট্রাল অক্সিজেন লাইন মেনিফোল্ড সিস্টেম স্থাপনের ফলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এ সময় অন্যান্য অতিথিদের মধ্য উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, উপজেলা নির্বাহী অফিসার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, শাহরাস্তি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শহীদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন নাহার কাজল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, আর এমও ডা: অচিন্ত্য চক্রবর্তী,  ডা: তানজিনা আক্তার, ডা: আহসানুল কবির, সেনেটারি ইন্সপেক্টর ফায়দুল্লাহ মিয়া, উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন চিকিৎসক কর্মকর্তা কর্মচারী সেবিকা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এটি উপজেলা হেল্থ কেয়ার (ইউ.এইচ.সি) স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন ইউনিসেফ।
প্রকল্পটি চলমান কাল ১১/০৩/২০২৩ খ্রি. ২৬/১১/১৪২৯ বঙ্গাব্দ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন