মাসুদ হোসেন : রূপালী ব্যাংক লিমিটেড চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাখা ব্যবস্থাপক মোঃ রবিউল আলম পাটওয়ারীর বিদায় সংবর্ধনা ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রহমান এর বরণ অনুষ্ঠান সোমবার (১৩ মার্চ) বিকেলে রূপালী ব্যাংক লিমিটেড মহামায়া বাজার শাখায় অনুষ্ঠিত হয়েছে।
রূপালী ব্যাংক মহামায়া বাজার শাখার নবাগত ম্যানেজার মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী। দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক আজকের কুমিল্লা পত্রিকার চাঁদপুর প্রতিনিধি মোঃ মাসুদ হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপালী ব্যাংক লিমিটেড রামপুর বাজার শাখার ম্যানেজার মোঃ শরীফ আহমেদ, মহামায়া বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে তাজুল ইসলাম পাঠান, দৈনিক চাঁদপুর প্রতিদিন পত্রিকার নিজস্ব প্রতিবেদক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, রূপালী ব্যাংক মহামায়া বাজার শাখার কর্মকর্তা বিধান সরকার।
এসময় বক্তারা বলেন, চাঁদপুর সদর উপজেলার মহামায়ায় রূপালী ব্যাংকের সু-যোগ্য দক্ষ অফিসার রবিউল আলম পাটওয়ারী যোগদান করে তার দায়িত্বরত সময়ে মহামায়া শাখায় সবার মধ্যেমনি হয়ে দক্ষতার সাথে কাজ করেছিলেন। তার কর্মদক্ষতার কারণেই মহামায়া ও তার আশেপাশের এলাকাগুলোর গ্রাহকদের সেবার মান বৃদ্ধি পেয়েছে। তিনি সততার সাথে গ্রাহকদের কে নিয়ে কাজ করেছেন। এবং নবাগত ম্যানেজার মামুনুর রহমানও তার সততা ও নিষ্ঠার সাথে গ্রাহক সেবার মাধ্যমে ব্যাংকের সুনাম ধরে রাখতে অনুরোধ করেন। শাখার বিদায়ী ম্যানেজার রবিউল আলম পাটওয়ারী তার বক্তব্যে বলেন, আমি এ শাখায় যোগদান করার পরে আমার সহকর্মীসহ মহামায়া এলাকার সকল স্তরের মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছি। তার জন্য সৃষ্টিকর্তাসহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পরবর্তী কর্মস্থলের জন্য দোয়া চেয়ে সকলের কাছ থেকে বিদায় নেন।

বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড হাজীগঞ্জ শাখার ম্যানেজার সিরাজুম মনির, কচুয়া শাখার ম্যানেজার মোঃ নূরে আলম, মতলব বাজার শাখার ম্যানেজার শামছুল আলম, মহামায়া বাজার শাখার কর্মকর্তা আমেনা আক্তার, ফরহাদ হোসেন, তানজিদ হোসেন, উম্মে কানিজ ফাতেমা, মহামায়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক বেপারী, বাচ্চু মিজি, মনির হোসেন, আব্দুল হক, সমর দত্ত, গিয়াস উদ্দিন, দিপন সরকার, রূপালী ব্যাংক মহামায়া বাজার শাখার কর্মচারী মিজানুর রহমান, নুরুল ইসলাম,জাহিদুল ইসলাম সহ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম পাঠানের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে মহামায়া বাজার ব্যবসায়ীদের পক্ষে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজীর ব্যক্তি উদ্যোগে বিদায়ী ম্যানেজার রবিউল আলম পাটওয়ারীকে শুভেচ্ছা উপহার প্রদান ও নবাগত ম্যানেজার মোঃ মামুনুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন নেন তিনি। সেই সাথে উক্ত ব্যাংক শাখার সকল কর্মকর্তা ও কর্মচারীরাও বিদায়ী ম্যানেজারকে বিদায় সংবর্ধনা ও নবাগত ম্যানেজারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।

অনলাইন ডেস্ক