প্রকাশের সময়: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ । ৪:৩১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের বেড়িবাঁধ মেরামত কাজ দৃশ্যমান হচ্ছে

অনলাইন ডেস্ক

সজীব খান : দ্রুতগতিতে এগিয়ে চলছে চাঁদপুর সদর উপজেলা শাহমাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল পানি ব্যবস্থাপনা সমিতির আওতায় খালের বেড়িবাঁধের কাজ। দৃশ্যমান হচ্ছে বেড়িবাঁধের রাস্তা, খালের তলাদেশ।

উদ্বোধনের পর থেকেই প্রকল্পের কাজটি যথা নিয়মে দ্রুত গতিতেই এগিয়ে চলছে। উপ-সহাকরী প্রকৌশলীগন সার্বক্ষনিক কাজের তধারকি করছেন।

এলাকাবাসাী সঠিক ভাবে বিশ্বখাল পানি ব্যবস্থাপনা সমিতির আওতায় বেড়িবাঁধের কাজ করা অব্যাহত রাখায় সমিতির সভাপতিসহ সংশ্লিষ্ঠ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।

শাহমাহমুদুপর ইউনিয়নের বিশ্বখাল পানি ব্যবস্থাপনা সমিতির গত বছর ও একই ভাবে বেড়িবাঁধের কাজ করেন।

উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাই কাজটি পরিদর্শন করেন। সে বছর কাজ সঠিক ভাবে করায় খালের বেড়িবাঁধের কাজ এ বছর ও সমিতিকে দেওয়া হয়। কাজটি এলসিএস দলের মাধ্যমে করানো হয়।

কাজের তধারকি করেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বিশ্বখাল পানি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুল হান্নান খান মিলন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন