প্রকাশের সময়: রবিবার, ১৯ মার্চ, ২০২৩ । ৫:১৪ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পালগিরি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কচুয়া উপজেলার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার বিদ্যালয়ের মাঠে অনড়ম্বর অনুষ্ঠানে পুরস্কার বিরতণ করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান মুকুলের সভাপতিত্বে ও শিক্ষার্থী খাদিজাতুল কোবরা ও তাজরিন মাহবুব মিতুলার যৌথ পরিচালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধূরী সোহাগ,সিনিয়র যুগ্ম সম্পাদক এড.হেলাল উদ্দিন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লার হোসেন,রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের উপাধক্ষ্য মনিরুজ্জামান,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,প্রাক্তন ছাত্র আমির হোসেন,আবু হানিফ সুবজ,মোস্তাফিজুর রহমান জামসেদ,ইউপি সদস্য মোশারফ হোসেন প্রমূখ।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন