প্রকাশের সময়: সোমবার, ২০ মার্চ, ২০২৩ । ৪:৪৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় হতদরিদ্রদের মাঝে কেআইডিপির কৃষি উপকরন ও খাদ্য সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিনিধি, কচুয়া : কচুয়া হতদরিদ্রদের মাঝে কৃষি উপকরন,খাদ্য সামগ্রী ও গবাদি পশু বিতরণ করা হয়েছে।

সোমবার উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি সার্ব সেন্টারে বেসরকারি সংগঠন পিইপি-কেআইডিপির ল্যাসিম কর্মসূচীর আওয়াতায় হতদরিদ্র ৩শত ২ উপকারভোগীর মাঝে কৃষি উপকরণ,শিক্ষা সহতা,খাদ্য সামগ্রী,ক্ষুদ্র ব্যবসার মালামাল, গবাদি পশু ও মশারী বিতরণ করেন,প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

পিইপি গর্ভনিং বডির সদস্য দুলাল চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সংগঠনের চাঁদপুর জেলা মাঠ সমন্ময়কারী আলাউদ্দিনের পরিচালনায় বিতরণের অনুষ্ঠানে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো.শাহজাহান শিশির,প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান।

এসময় জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা,কচুয়া প্রেসক্লাবের সভাপকি মো.আলমগীর তালুকদার,ইউপি চেয়ারম্যান নুরে-ই-আলম রিহাত,মো.আলমগীর হোসেন,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক শাহ জালাল প্রধান জালাল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল হোসেন খান,উপজেলা যুবলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মজুমদার মাহি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি.ইব্রাহিম খলিল বাদল,সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ।

এসময় স্থানীয় আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতার্কীরা ও উপরকারভোগীরা উপস্থিত ছিলেন।

Editor and Publisher: Mohammad Abdul Qayyum Khan. Acting Editor: Saiful Islam Sifat. Executive Editor: Md. Masud Rana.

Editorial and Commercial Office: Bhuiyan Bhaban, (2nd Floor), Adjacent to Chandpur Government College, Chandpur. News Room: Medina Super Market (2nd Floor), Ramganj Road, Bishwa Road, Hajiganj, Chandpur.

প্রিন্ট করুন